যে কারণে সস্তায় গরুর মাংস পায়নি দেশের মানুষ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

উৎসব পার্বণে অথবা ছুটির দিনে গরুর মাংস পাতে তুলতে কঠিন দশবার ভাবতে হয় দেশের মানুষকে। উচ্চবিত্তের নাগালে থাকে সবকিছুই। এই দাম বৃদ্ধির পেছনে শোনা যায় শত যুক্তি। কখনও বাজার সিন্ডিকেট করে ক্রেতাদের জিম্মি করা আবার কখনো গো-খাদ্যের মূল্যবৃদ্ধি-লালন পালনে খরচের অজুহাত দেখায় ব্যবসায়ীরা। 

২০২৪ সালের সরকারি তথ্য বলছে, বর্তমানে দুই কোটি ৩০ লাখ গরু আছে দেশে। আর কোরবানির সময় প্রায় আট থেকে ৯০ লাখের মতো গরুর চাহিদা থাকে। বেসরকারি হিসেবে বছরে প্রায় ৪০-৫০ লাখ গরুর চাহিদা বাংলাদেশে। 

সোমবার ব্রাজিলের রাষ্ট্রদূত ঢাকায় যে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা রীতিমতো বিষ্ফোরক। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিগত সরকারে কারণে কম দামে গরুর মাংস জোটেনি দেশের গরীব মানুষের ভাগ্যে। 

এক সময় ব্রাজিল থেকেও গরুর মাংস আমদানির কথা উঠেছিলো। তবে ব্রাজিল প্রস্তাব দেবার পরও সেই প্রস্তাবে সাড়া দেয়নি শেখ হাসিনা সরকার। ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস তৎকালীন শেখ হাসিনা সরকারকে নিয়ে এই বিস্ফোরক তথ্য দেন। 

অনেক মুসলিম প্রধান দেশও ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে থাকে। তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে বহুবার আবেদন করে গরুর মাংস রপ্তানির সনদ পায়নি। ব্রাজিল বলেছিলো, প্রতি কেজি গরুর মাংস বাংলাদেশকে সাড়ে চার মার্কিন ডলারে রপ্তানি করতে চেয়েছিলো। তাহলে সব মিলিয়ে ৫০০ বা ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস খেতে পারতো বাংলাদেশের মানুষ। ব্রাজিল গরুর মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। আর প্রথম স্থানে চীন। ব্রাজিলে গরুর সংখ্যা ২৩ কোটির মতো।

সর্বশেষ গত এপ্রিলেও লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলার অর্থাৎ বাংলা টাকায় যা ৪৯৫ টাকায় রপ্তানির প্রস্তাব দিয়েছিলো। ওই মাসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ঢাকায় এলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলো কূটনীতিক সূত্রগুলো।

ব্রাজিল যখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেয়, তখন ঢাকার বাজারে প্রতি কেজি গরুর মাংস কমবেশি ৮০০ টাকায় বিক্রি হচ্ছিলো। সনদ বা সার্টিফিকেশন পাওয়ার জন্য তিনি কীভাবে দৌড়ঝাঁপ করেছিলেন, এ সম্পর্কেও কথা বলেন পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। 

তিনি জানান, প্রথমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাকে বলা হয়েছিলো, বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ে যান ব্রাজিলের প্রতিনিধিরা। যদিও এখন অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী রাষ্ট্রদূত। 

একাত্তর/আরবিএস     

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর