জামা-কাপড়ের ব্যাগ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

কুমিল্লার বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয়পুর বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। 

নিহত শ্রমিক কুড়িগ্রাম সদর উপজেলার ইরাজুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে দল বেধে শ্রমিকেরা কুমিল্লায় আসেন। সাথে আসেন ইরাজুল। প্রতিদিনের ন্যায় বিজয়পুর স্কুলের সামনের রেল লাইনে খদ্দেরের জন্য অপেক্ষায় ছিলেন ইরাজুল। 

হঠাৎ ট্রেন আসার শব্দে দৌড়ে রেল লাইন ত্যাগ করলেও ফেলে আসেন নিজের জামা-কাপড় ও জিনিসপত্রের ব্যাগ। পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেল লাইনের ওপর। এসময় ট্রেনর ধাক্কায় তার মাথা, নাক, মুখ ও হাত থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে।

এসআই আমিরুল বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়াও তার সহযোগীদের মাধ্যমে তার পরিবারকে জানানোর চেষ্টা করছি। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।


একাত্তর/এআর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর