উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের টাকা ছিনতাই

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক রকেট এজেন্টের পায়ে গুলি করে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীকোলা চৌকিদহ ব্রিজের পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

জানা গেছে, গুলিবিদ্ধ তারিকুল ইসলাম মোবারক (৩২) সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। তিনি বর্তমানে আশংকামুক্ত এবং সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তারিকুলের ভাই মাহমুদুল হাসান মুন্না জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাজ শেষ করে উল্লাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারিকুল। পথে শ্রীকোলা চৌকিদহ ব্রিজের পাশে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার পায়ে গুলি করে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, গুলির শব্দ আর চিৎকার শুনে লোকজন এগিয়ে আসে। গুলিবিদ্ধ তারিকুলকে রক্তাক্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন তারা।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি যাবার পথে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্তে ওই রাস্তার বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।


একাত্তর/জো 

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর