কলাপাড়ায় পৃথক স্থানে দুই নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০২:০৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ও লালুয়া ইউনিয়ন থেকে এক নবম শ্রেণির ছাত্রী ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে ও রাতে তাদের মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহতরা হলেন পূর্ব মধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৪) ও ছোনখোলা গ্রামের গৃহবধূ ইয়াসমিন আক্তার ডলি (৩০)। 

পুলিশ জানায়, রাতে মধুখালী গ্রামের ইউসুফ আলীর মেয়ে ইমার মরদেহ তাদের ঘরের দোতলা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সাথে ইমার ঝগড়া হয়। এরপর ইমার মা-বাবা মাঠে চলে যায়। দুপুরে তারা বাসায় এসে ইমার সাড়াশব্দ না পেয়ে ঘরের দোতলায় উঠলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের ধারণা, ইমা অভিমান করে আত্মহত্যা করেছে।

পুলিশ আরও জানায়, শুক্রবার দুপুরে লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের একটি পুকুর থেকে দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার ডলির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের দাবি, ডলি পুকুরে ডুবে মারা গেছে। 

আরও পড়ুন: উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের টাকা ছিনতাই

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, নিহতদের মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছেন। নিহত ডলির স্বামী বনি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর