উত্তর সিকিমে ট্রাক খাদে পড়ে ১৬ সেনাসদস্য নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

ভারতের উত্তর সিকিমে সামরিক ট্রাক খাদে পড়ে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর সিকিমের জেমায় এ দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনীর তিনটি ট্রাক চাত্তেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। পথে লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে গড়িয়ে পড়ে।

খবর পেয়ে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে দুর্ঘটনাস্থলেই ১৬ সেনাসদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন: প্যারিসে বন্দুক হামলায় নিহত দুই, আহত চার

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থ হওয়ার আশা প্রকাশ করেন তিনি। 

এছাড়াও শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর