চমেকে ডায়ালাইসিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোগীদের বিক্ষোভ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রোগী ও স্বজনরা। 

রোববার (৮ জানুয়ারি) সকালে চমেক হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করে তারা। 

রোগীরা বলেন, ৫৩৫ টাকার ডায়ালাইসিসের খরচ বেড়ে হয়েছে ২৯৭৫ টাকা। একইসাথে নানা অব্যবস্থাপনার অভিযোগও তুলেছে রোগীরা।

তবে হাসাপাতাল কর্তৃপক্ষ বলছেন ডায়ালাইসিসের বিষয়টি ভারতীয় প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায়। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ডায়ালাইসিসের মূল্য নির্ধারণে আলাদা করে কোন সিদ্ধান্ত নিতে পারবে না।

একজন রোগী নাজিম উদ্দীন (৬৮) জানান, তিনি থাকেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকায়। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। হটাৎ করে মূল্যবৃদ্ধির কারণে সামনের দিনে ডায়লাইসিস নিয়মিত করতে পারবেন কিনা তা নিয়ে তিনি শঙ্কায় আছেন।

রোগীরা বলেন, ৫৩৫ টাকার ডায়ালাইসিসের খরচ বেড়ে হয়েছে ২৯৭৫ টাকা। এমনিতেই ডায়ালাইসিস ফি জোগাড় করতে দিশেহারা। তারমধ্যে ফি বাড়ানো হয়েছে। এখন তো মারা যাওয়া ছাড়া আর কিছুই নেই। বিক্ষোভের একপর্যায়ে তারা ডায়ালাইসিসের রুমে তালা লাগিয়ে দেন।

তবে, চমেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর এই সেন্টারে তাদের কার্যক্রম দশ বছর চালিয়ে যাবে। ফলে ডায়লাইসিসের মূল্যবৃদ্ধি বা কমানোর বিষয়টি মন্ত্রণালয়কেই সিদ্ধান্ত নিতে হবে।

স্যান্ডোর ডায়ালাইসিস সেন্টারের ইনচার্জ ডা. হিমেল আচার্য জানান, চুক্তি অনুযায়ী প্রতি বছর বছর ফি বাবদ ৫ শতাংশ বৃদ্ধি পাবে, যার কারণে নতুন বছরের শুরুতে এসে ফি কিছুটা বেড়েছে।

আরও পড়ুন: বিদেশী কম্বলের দাবিতে কারাগারে জঙ্গি বন্দিদের অনশন

উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বৃহত্তর চট্টগ্রামের কিডনি রোগীদের জন্য ২০১৭ সালের ৫ মার্চ ৩১টি মেশিন নিয়ে চমেক হাসপাতালের নিচ তলায় এই কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু করা হয়।


একাত্তর/জো 

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর