পিরোজপুরে বাসচাপায় দুই বোনের মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৮:৫২ পিএম

পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের আধাঝুড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই বোন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদরের শিকদারমল্লিক ইউনিয়নের আধাঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুই বোন মুক্তা খানম (২২) ও মারিয়া খানম (১১) উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহতদের বড় ভাই মঞ্জুরুল ইসলামও (২৫) গুরুতর আহত হয়েছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে একটি ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়িতে আসছিল। পথে সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় সড়কে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়। পরে গুরুতর আহতাবস্থায় মারিয়া ও মঞ্জুরুলকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে মারিয়ার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে একজন মৃত ছিলো। এছাড়া অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

আরও পড়ুন: লালমাইয়ে পিকআপ ভ্যানের চাপায় কৃষক নিহত

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো মাসুদুজ্জামান জানান, ঘাতক ইমাদ পরিবহনের বাসটি পুলিশ আটক করলেও চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর