রাশিয়া থেকে দুবাইতে উড়ে এসে প্রাক্তনকে খুন, নেপথ্যে ‘সন্দেহ’ রোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত দুবাইয়ের একটি হোটেলে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে এবং স্ত্রী ‘এসকর্ট’ হিসেবে কাজ করেন- এমন ভ্রান্ত ধারণা থেকে অভিযুক্ত ব্যক্তি রাশিয়া থেকে প্রায় ২,৭০০ মাইল পাড়ি দিয়ে দুবাইয়ে এসে এই হত্যাকাণ্ড ঘটান।

দুবাইয়ের বিলাসবহুল 'ভোকো বোনিংটন' হোটেলে ২৫ বছর বয়সী আনাস্তাসিয়া নামে এক রুশ বিমানবালা খুন হলে অভিযোগের তীর উঠে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ৪১ বছর বয়সী আলবার্ট মর্গান পেশায় আইনি পরামর্শদাতা। সন্দেহ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি রাশিয়া থেকে উড়ে এসে এই খুন করেন। 

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, আলবার্ট মর্গান অত্যন্ত সুকৌশলে হোটেলের লন্ড্রি থেকে একটি বাথরোব সংগ্রহ করে তা পরিধান করেন এবং নিজেকে হোটেলের অতিথি হিসেবে পরিচয় দেন। এরপর তিনি একজন রুম মেইডকে প্রলুব্ধ করে আনাস্তাসিয়ার রুমে প্রবেশাধিকার পান।

রুমে ঢোকার পর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আলবার্ট তার সাথে থাকা ছুরি দিয়ে আনাস্তাসিয়াকে এলোপাতাড়ি আঘাত করেন। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, আনাস্তাসিয়ার ঘাড়, ধড় এবং হাত-পায়ে অন্তত ১৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হামলার কয়েক ঘণ্টা পর হোটেল কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আনাস্তাসিয়া রাশিয়ার 'পোবেদা' এয়ারলাইন্সে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন। দু’বছরের বৈবাহিক সম্পর্কের পর তাদের বিচ্ছেদ হয়। 

আলবার্টের দাবি, বিচ্ছেদের পর তিনি আনাস্তাসিয়ার ব্যক্তিগত বার্তা পরীক্ষা করে নিশ্চিত হন, বিয়ের সময়েই আনাস্তাসিয়া গোপনে 'হাই-এন্ড এসকর্ট' হিসেবে কাজ করতেন। মূলত এই ক্ষোভ থেকেই তিনি আনাস্তাসিয়াকে শিক্ষা দেয়ার পরিকল্পনা করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলবার্ট জানান, তার উদ্দেশ্য ছিল আনাস্তাসিয়ার গায়ে সবুজ রঙ ঢেলে দেয়া এবং কাঁচি দিয়ে চুল কেটে দেয়া, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি তাকে হত্যা করেন।

হত্যাকাণ্ড ঘটিয়ে আলবার্ট দ্রুত রাশিয়ায় ফিরে যান। সিসিটিভি ফুটেজ দেখে দুবাই পুলিশ তাকে শনাক্ত করে এবং রুশ কর্তৃপক্ষকে অবহিত করে। রাশিয়ায় পৌঁছানোর পর আলবার্ট সাজার হাত থেকে বাঁচতে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার আবেদন করেন। 

উল্লেখ্য, রাশিয়ায় অনেক অপরাধী কারাদণ্ড এড়াতে সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে যাওয়ার সুযোগ খোঁজেন। তবে আলবার্টের ক্ষেত্রে এই পরিকল্পনা সফল হয়নি।

জানা গেছে, আলবার্ট মর্গান এর আগে মাদক সংক্রান্ত অপরাধে সাত বছর জেল খেটেছেন। তাদের বৈবাহিক জীবনেও আগে কয়েকবার কলহ ও ঘরোয়া সহিংসতার ঘটনা ঘটেছিল, যদিও আনাস্তাসিয়া পরে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছিলেন।

বর্তমানে রুশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাকে দুই মাসের রিমান্ডে পাঠিয়েছে। এই চাঞ্চল্যকর মামলার তদন্ত এখনও চলছে।

এআরএস
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
আমেরিকা ও ইরানের মধ্যকার একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই সংযুক্ত আরব আমিরাতের ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় কেন্দ্রটির সীমানার বাইরে একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর