চীনে করোনা সংক্রমণ ৯০ কোটি ছাড়ালো

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ পিএম

চীনে মোট করোনা আক্রান্তের সঙ্খ্যা ৯০ কোটি ছাড়িয়ে গেছে বলে পিকিং ইউনিভার্সিটির একটি সমীক্ষায় জানা গেছে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ। 

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন গানসু প্রদেশে। সেখানে প্রায় ৯১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ইয়ুনান (৮৪ শতাংশ) ও কিংহাই (৮০ শতাংশ)। 

একজন শীর্ষ চীনা মহামারী বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, চন্দ্র নববর্ষে চীনের গ্রামীণ অঞ্চলে করোনা আক্রান্ত বাড়বে। 

চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রাক্তন প্রধান জেং গুয়াং জানান, চীনের এই কোভিড তরঙ্গ সর্বোচ্চ দুই থেকে তিন মাস স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো আগামী ২৩ জানুয়ারি চন্দ্র নববর্ষের আগে কয়েক মিলিয়ন চীনা তাদের নিজ শহরে ভ্রমণ করবেন।

এদিকে, জিরো কোভিড নীতি পরিত্যাগ করার পর থেকে চীন দৈনিক কোভিড পরিসংখ্যান প্রদান বন্ধ করে দিয়েছে।

তবে বড় শহরের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা সুবিধা ভাল এবং সহজলভ্য হওয়ায় সেগুলো কোভিড রোগীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেছে।

image


এই মাসের শুরুর দিকে একটি ইভেন্টে জেং বলেন, 'গ্রামীণ অঞ্চলে ফোকাস করার সময়' এসেছে। গ্রামাঞ্চলে অনেক বয়স্ক, অসুস্থ এবং অক্ষম ইতিমধ্যেই কোভিড চিকিত্সার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন বলে জানান তিনি। 

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশই একমাত্র প্রদেশ যেখানে সংক্রমণের হারের বিবরণ দেওয়া হয়েছে। 

এই মাসের শুরুর দিকে সেখানকার একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সেখানে প্রায় ৯০ শতাংশ জনসংখ্যার কোভিড ছিল। একই হার দেখা যায় শহর ও গ্রামীণ এলাকায়।

আরও পড়ুন: সোলেদার দখলে নেয়ার দাবি রাশিয়ার

তবে সরকারি কর্মকর্তারা বলছেন, অনেক প্রদেশ ও শহর সংক্রমণের শীর্ষে চলে গেছে। 

চীনে চন্দ্র নববর্ষের ছুটিতে, যা আনুষ্ঠানিকভাবে ২১ জানুয়ারি থেকে শুরু হয়, বিশাল সংখ্যক মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। এই বছর মোট প্রায় দুই বিলিয়ন মানুষ ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে এবং কয়েক মিলিয়ন মানুষ ইতিমধ্যেই ভ্রমণ করেছে।


একাত্তর/এসজে

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর