নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: জীবিত উদ্ধার হলো না কেউ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০১:০২ পিএম

নেপালের পর্যটন নগরী পোখরার বিমানবন্দরে নামার সময় ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পাহাড়ি নদীখাতে বিধ্বস্তের ঘটনায় কোনো ব্যক্তির জীবিত থাকার আশা ম্লান হয়ে গেছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, এদিন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা কাউকে জীবিত উদ্ধার করিনি।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত দুর্ঘটনার ধ্বংসাবশেষ থেকে ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে, বাকি চারজনের সন্ধান চলছে। 

সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার প্রচেষ্টা ব্যাহত রয়েছে। গত রাতে তা বন্ধ করা হয়েছিল। সকালে আবার অনুসন্ধান অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

নেপালের জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, যারা মারা গেছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গন্ডকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশির ভাগ মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। 

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারাগামী অভ্যন্তরীণ রুটের ওই উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক থাকলেও বাংলাদেশি কেউ ছিলেন না। 

নেপাল ছাড়া অন্য যে দেশগুলোর যাত্রীরা ছিলেন তারা হলেন- পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।


একাত্তর/এসি

চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর