তুমব্রু সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা সন্ত্রাসীর মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।  

বুধবার (১৮ জানুয়ারি) ভোরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কোনারপাড়া ক্যাম্পের কাছে নোম্যান্সল্যান্ডে এবং মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাশে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতের গায়ে আরএসও নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর পোশাক দেখা গেছে। এছাড়া ১২ বছরের এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সকালে নোম্যান্সল্যান্ড এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। তবে কারা গোলাগুলি করেছে সেটি নিশ্চিত নয়। নিহতের গায়ে আরএসও নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর পোশাক দেখে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।  

আরও পড়ুন: পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, অবরোধ ও ভাঙচুর

কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুপুরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। নিহত রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, হতাহত রোহিঙ্গাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আনা হয়েছে। সেখানে কি হয়েছে, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর