চৌদ্দগ্রামে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:২৭ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ধান‌ক্ষেত থে‌কে ব্যাটারি চালিত অটোরিকশার কিশোর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।                 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার থেকে মরদেহটি উদ্ধার হয়। 

জানা গেছে, অটোচালক রা‌শেদ মিয়া (১৪) চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। 

নিহতের বাবা মশিউর রহমান জানান, রাশেদ প্রতিদিনের মতো বুধবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে দেখেন তার ছেলে রাশেদের মরদেহ। তবে তাকে কে বা কারা হত্যা করতে পারে, সে ব্যাপারে কিছুই তিনি বলতে পারেননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তারা শামুকসার এলাকায় ধানক্ষেতের পাশে একটি পরিত্যক্ত অটোরিকশা দেখতে পান এবং ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন: শেরপুরে ককটেলসহ জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসে। মরদেহটির পেটে একটি গভীর ক্ষত রয়েছে। নিহতের স্বজন মরদেহের পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় এক‌টি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর