যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন, দুইজন আহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৪৯ পিএম

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামের আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে বড়বাজার কাঁচামালের আড়তে দুই পক্ষের মারামারিতে ইমরান নামের ২৬ বছর বয়সী ওই যুবক খুন হন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, ছুরিকাহত সবাই আড়তের লাইনম্যান হিসাবে কাজ করেন।

পুলিশ জানায়, মারামারির পর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩৮

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, আড়তেরই একটি পক্ষের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর