আরেক সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে মিললো গোপন নথি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:০৭ পিএম

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তার বাড়ি থেকে কিছু রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধার হয়েছে। গোপন নথি নিজেদের কাছে রাখা নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যেই নতুন এ তথ্য সামনে এল। 

গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স।

গতকাল পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে কোমার বলেন, কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন। ওই সব নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

পেন্সের একজন সহযোগী সিবিএস নিউজকে বলেন, নথিগুলো পেন্সের বাড়ির একটি অনিরাপদ স্থানে বাক্সের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল। বাক্সগুলো টেপ দিয়ে আটকানো ছিল বলে জানান তিনি। 

আরও পড়ুন: পূর্ব লাদাখে ২৬টি পেট্রোলিং পয়েন্ট হাতছাড়া ভারতের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গোপনীয় নথি পাওয়া নিয়ে বিতর্ক চলার মধ্যেই পেন্সের বাড়িতেও গোপনীয় নথি পাওয়া গেল।

প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে, প্রশাসনের মেয়াদ শেষ হলে হোয়াইট হাউসের রেকর্ডগুলো জাতীয় আর্কাইভে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী এই ধরনের ফাইল নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন।


একাত্তর/এসজে

ইরানে সরকার পরিবর্তনের উচ্চাশা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের প্রভাবেই খোদ ওয়াশিংটনে তাঁর নিজের রাজনৈতিক ক্ষমতার ভিত নড়ে গেছে। আকাশচুম্বী জ্বালানি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয় এবং ডেমোক্র্যাটদের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ অর্জনের পেছনে মার্কিন-ইসরাইলের যৌথ ইরান যুদ্ধ একটি বড় ভূমিকা রেখেছিলো বলে স্বীকার করেছেন...
মার্কিন রাজনীতিতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ড. আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে তিনি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি। ওয়াশিংটনের রাজনীতিতে...
দীর্ঘ নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। দীর্ঘ সময় পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় দ্বীপের স্থানীয় বাসিন্দা,...
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দলের বড় জয়ের পর বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম। অব্যাহত রয়েছে জ্বালানি কোম্পানির শেয়ারের দরপতন।
জুমার খুতবার মিম্বর থেকে শুরু করে রাজপথের বিক্ষোভে- ইরানের ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের মুখে এখন একটাই জোরালো সুর; আর তা হলো পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে সোচ্চার হওয়া। এক সময় দেশটির...
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর