বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো ব্রিজ নয়: প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৫ পিএম

বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া নদী বা খালে ব্রিজ নির্মাণ করা যাবে না বলে জেলা প্রশাসকদের জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতুগুলো নির্মাণ করতে হবে। সেটির ক্লিয়ারেন্স দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া রোডস, এলজিইডি, সেতু বিভাগ কেউই যেন কোনো ব্রিজ নির্মাণ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি।

রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল আমদানিতে রাশিয়ার একটি জাহাজ আসার কথা রয়েছে, যা আবার আমেরিকার নিষেধাজ্ঞায় আটকে আছে- জানতে চাইলে খালেদ মাহমুদ বলেন, জাহাজটি সর্বশেষ কোথায় আছে, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যেহেতু তাদের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, আমাদের পক্ষ থেকে যা করার করেছি। এখন রাশিয়া কীভাবে জাহাজটি পাঠাবে, মালামালগুলো তাদের এজেন্টরা কীভাবে নিয়ে আসবে, এটি তাদের বিষয়।

আরও পড়ুন: সিভিলের সঙ্গে সেনাবাহিনী কাজ করতে চায়: সেনাপ্রধান

একটি মহল পরিবেশ আন্দোলনের নামে উন্নয়নে বাধা দিচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার বিরোধীদের কথায় উন্নয়ন বন্ধ রাখা যাবে না। 


একাত্তর/এসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর