মাছ ধরার ট্রলারে দুই লাখ ইয়াবাসহ পাঁচজন আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৪:৩৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর মগনামা থেকে মাছ ধরার ট্রলারে করে পাচারকালে দুই লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান এ তথ্য জানান। 

জানা গেছে, আটককৃতরা হলেন নুরুল আবছার (৩২), মো. মেহের আলী (৩৯), আব্দুল হামিদ (৩৭), মো. কালু (২৩) ও নুরু হাসান (৩৩)। 

কোম্পানি অধিনায়ক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সমুদ্র হয়ে নদীপথে ইয়াবা চালান করার চেষ্টা করছিল মাদক কারবারিরা। তথ্য পেয়ে  কক্সবাজারের বদরখালী থেকে আসা ট্রলারটি পেকুয়ার মগনামা লঞ্চঘাটে আটকে দেয় র‍্যাব সদস্যরা। এ সময় ট্রলারের ভিতরে মাছের বক্সগুলোর নিচে প্যাকিং করা ২ লাখ ইয়াবা উদ্ধার করে র‍্যাব। আটক করা হয় এক রোহিঙ্গাসহ পাঁচজনকে। 

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের বিম ভেঙে পড়ে শ্রমিক নিহত

মেজর মেহেদী আরও জানান, মিয়ানমার সমুদ্রসীমা হয়ে অভ্যন্তরীণ নদী পথকেই নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে ইয়াবা কারবারিরা। ইয়াবা পাচারে রোহিঙ্গাদের সম্পৃক্ততা বেড়ে যাওয়ায় ক্যাম্পগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/জো

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর