রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচির ঘোষণা বিএনপির

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম

সরকার পতনের আন্দোলনকে আরও বেগবান করতে আগামী ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীর ঘোষণা দিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বিএনপির পল্টন অফিসে এক জরুরী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের আন্দোলনে সরকারের নির্যাতন ও পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জুলুম-নিপীড়ন থেকে রক্ষা পেতে বিএনপির গণআন্দোলন সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। 

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকার পতন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশব্যপী নানা ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির গণমুখী এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে দুএকটি গণমাধ্যম বিদ্বেষমূলক ও মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। 

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করছে। শুধু তাই নয়, নিম্ন আদালতকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলেও দাবি তার।

‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে সরকার’, বলেন তিনি। 

বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র উদ্ধার আন্দোলনকে ভুয়া বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, যারা রাতের অন্ধকারে ভোট করে তাদের মুখে এমন কথা মানায় না। 

বিএনপির এই আন্দোলনকে ভিন্ন দিকে নিতে দু-একটি গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করার সমালোচনাও করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন: বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো ব্রিজ নয়: প্রতিমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ২৮ জানুয়ারি দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করা হবে। আর ৩১ জানুয়ারি দুপুর ২টায় গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে পদযাত্রা শেষ হবে।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে। আর ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে ‌পদযাত্রা।


একাত্তর/এসজে 

সারাদেশে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করেই...
দেশে চলমান গ্যাস ও জ্বালানি সঙ্কটের কারণ সরকারের কোনো ব্যর্থতা নয়, বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের আন্তর্জাতিক প্রভাবই এর মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রকাশ্যে না আসার রহস্য অব্যাহত থাকার মধ্যেই তাঁর পুরোনো একটি 'আর্কাইভ ফুটেজ' প্রকাশ করেছে দেশটির ফার্স নিউজ এজেন্সি। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল...
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর