ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম

দিনাজপুর শহরে দ্রুতগামী মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মহারাজা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সারদা বালা (৬০) দিনাজপুর সদর উপজেলার দাইনুর গ্রামের মৃত নিরঞ্জন রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই নারী তার ছেলের মোটরসাইকেলের পিছনে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। দিনাজপুর শহরের মহারাজা মোড়ে মোটরসাইকেলটি আসার সময় পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এসময় পিছনে থাকা একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পারিবারিক কলহে ভাইপোর ছুরিকাঘাতে চাচার মৃত্যু

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর