ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে জার্মান চ্যান্সেলরের সাক্ষাৎ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণের পর প্রথম পশ্চিমা নেতা হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

শনিবার (২৮ জানুয়ারি) জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস লাতিন আমেরিকা সফর শুরু করছেন। এ সফরেই এ সাক্ষাতের কথা রয়েছে।

জানা গেছে, লাতিন আমেরিকা সফরের প্রথমেই ওলাফ আর্জেন্টিনা যাচ্ছেন। এরপর চিলি হয়ে তিনি ব্রাজিল যাবেন। ওলাফের সাথে জার্মান ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে।

বার্লিনের সরকারি সূত্রে বলা হয়, এই তিনটি দেশই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এরা সকলেই বার্লিনের ‘খুবই আকর্ষণীয় অংশীদার’।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সৃষ্ট অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে জার্মানি বিদেশে নতুন সুযোগ খুঁজছে। এ প্রেক্ষাপটে ওলাফের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: জেরুজালেমে উপাসনালয়ে বন্দুক হামলায় সাতজন নিহত

এদিকে, ল্যাটিন আমেরিকার এ তিন দেশের মধ্যে ব্রাজিল সফরের দিকেই সকলে নজর রাখছে। কারণ ব্রাজিলে কট্টর ডানপন্থী জাইর বলসোনারোর পরাজয়ের মধ্য দিয়ে বামপন্থী লুলা ক্ষমতায় এসেছেন। বলসোনারোর বিভক্তিমূলক প্রশাসনিক তৎপরতার পর লুলা ক্ষমতায় আসায় জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন তার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ওপর জোর দিচ্ছে। 


একাত্তর/জো


ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে রূপকভাবে অপহরণের যে ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবার জার্মানি সরকার তার তীব্র নিন্দা জানিয়েছে।
নামিবিয়ার উত্তরাঞ্চলীয় ওশানা অঞ্চলের ওমপুঞ্জা নির্বাচনী এলাকার একজন স্থানীয় রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার উনোনা। বিশ্বের সবচেয়ে কুখ্যাত স্বৈরশাসক, হলোকাস্টের হোতা এবং সাবেক জার্মান চ্যান্সেলরের নামের...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর