অকল্যান্ডে বন্যায় জরুরি অবস্থা জারি, দুইজন নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:২৯ পিএম

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় দুইজন নিহত এবং অন্তত আরও তিনজন নিখোঁজের পর শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) একটি গাড়ি পার্কিং থেকে একজনের মরদেহ এবং শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বন্যায় ভেসে যাওয়া একটি কালভার্টের ওপর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর: এপি।

শহরের অনেক জায়গায় বুক সমান পানি জমে গিয়েছে। বন্যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অকল্যান্ডবাসী। শহরটির বিমানবন্দরে শুক্রবার রাতে অনেকে আটকা পড়েন। সব ফ্লাইট বন্ধ রয়েছে এবং টার্মিনালের বেশখানিকটাও বন্যার পানিতে ডুবে রয়েছে।

image


দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস সামরিক হেলিকপ্টারে করে অকল্যান্ড শহর পরিদর্শনে গেছেন। বন্যাকবলিত শহরে পৌঁছে প্রধানমন্ত্রী হিপকিনস শহরবাসীকে সতর্ক করে জানান, অকল্যান্ডবাসীকে মনে রাখতে হবে, এই বৃষ্টি আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে জার্মান চ্যান্সেলরের সাক্ষাৎ

উল্লেখ্য, গত ১৫ ঘণ্টায়ই শহরটিতে একটি সাধারণ গ্রীষ্ম মৌসুমের ৭৫ শতাংশের সমান বৃষ্টিপাত হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।


একাত্তর/জো

পারস্য উপসাগরের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা 'উড়ন্ত গ্যাস স্টেশন' হিসেবে পরিচিত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক...
মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান তান শহরের কাছে একটি যৌথ সামরিক মহড়া চলাকালীন দুইজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী এই উদ্বেগের কথা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নাটকীয় মোড় নিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বড়সড় আঘাতে প্রথমবারের মতো সরাসরি ভূপাতিত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি শক্তিশালী এফ-১৫ই...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর