ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের নিন্দা উত্তর কোরিয়ার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০২:১৬ পিএম

ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহের ওয়াশিংটনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। 

এক বিবৃতিতে উত্তর কোরিয়া বলেছে, এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ধ্বংস করার প্রক্সি যুদ্ধকে প্রসারিত করছে। খবর: এএফপি।

এ সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্রগুলোর অন্যতম ৩১টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এর প্রেক্ষিতে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং ইউক্রেন সঙ্কটের জন্য ওয়াশিংটনকে দায়ী করে এবং তারা ট্যাঙ্ক পাঠানোর মাধ্যমে ‘আরও লাল রেখা অতিক্রম করছে’ বলে তিনি অভিযোগ করেন।

তিনি বিবৃতিতে আরও বলেন, ‘এর পেছনে লুকিয়ে রয়েছে রাশিয়াকে ধ্বংস করার জন্য প্রক্সি যুদ্ধকে আরও সম্প্রসারিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী লক্ষ্য পূরণের অশুভ অভিপ্রায়।’

তিনি আরও বলেন, ওয়াশিংটন হলো ‘চির শত্রু’ একটি দেশ। এক্ষেত্রে পিয়ংইয়ং ‘সর্বদা রাশিয়ার বাহিনী এবং জনগণের পাশে দাঁড়াবে।’

কিম ইয়ো জং বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে বিশ্ব আরও উজ্জল, নিরাপদ এবং শান্ত হতো।’

আরও পড়ুন: অকল্যান্ডে বন্যায় জরুরি অবস্থা জারি, দুইজন নিহত

উল্লেখ্য, চীনের পাশাপাশি রাশিয়া হচ্ছে উত্তর কোরিয়ার কয়েকটি আন্তর্জাতিক বন্ধু দেশের অন্যতম এবং এর আগে তারা পিয়ংইয়ং সরকারকে সাহায্য করেছে। সিরিয়া ও রাশিয়া ছাড়া উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক এবং দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে অন্যতম দেশ রাশিয়া পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার ওপর ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছে। এমন কি তারা মানবিক কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে উত্তর কোরিয়াকে রেহাই দেওয়ার আহ্বান জানিয়েছে।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর