চাঁপাইনবাবগঞ্জে ভোট শুরুর পাঁচ মিনিট পরই হাতাহাতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৮ পিএম

বিএনপির এমপির পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে আসনটিতে ভোটগ্রহণ শুরু পাঁচ মিনিটের মাথায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন।

আসনটিতে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ ও আপেল প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি সামিউল হক লিটনের সমর্থকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। আহতরা নৌকার সমর্থক বলে জানা গেছে।

image


বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সরেজমিন, হঠাৎ করেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও তাৎক্ষণিক পুলিশসহ আইনশৃঙ্খল রক্ষাকারী অন্য বাহিনীতা নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন নিহত 

image


তবে ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর নিজ নিজ প্রতীকের পক্ষে স্লোগান তাদের স্লোগান দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রের আশেপাশে থমথমে অবস্থা বিরাজ করছে।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন বলেন, ভোটগ্রহণের সময় আমার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, একেএম আলমগীর জাহান  বলেন, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।


একাত্তর/এসি

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর