আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা, ভারত থেকে বিদ্যুৎ আসায় হোঁচট

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৮ পিএম

ফারাক্কায় আদানি পাওয়ারের কাজ বন্ধের দাবিসহ অন্য দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানি প্রকল্পের বিরোধিতা করে জনস্বার্থে এই মামলাটি করা হয়। আর এতে বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানিতে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেন পশ্চিমবঙ্গের ৩০ জন ফল চাষী ও অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) নামে একটি সংস্থা। 

কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবি ঝুমা সেন একাত্তরকে বলেন, মঙ্গলবার আদালত মামলা গ্রহণ করেছেন। আগামী সাত ফেব্রুয়ারি এই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে।

তিনি জানান, ওই দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। 

সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিকভাবেই আদানি গ্রুপের ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর ক্ষেত্রে বেশ কিছুটা অনিশ্চয়তা দেখা দিলো।

জানা যায়, ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানি গ্রুপের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে খুঁটি দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার (হাইটেনশন) যাচ্ছে বাংলাদেশে। কিন্তু জেলার যে অংশের ওপর দিয়ে আদানির এই বিদ্যুৎ সঞ্চালন লাইন যাচ্ছে, সেই ফারাক্কা নামক জায়গায় প্রচুর পরিমাণ আম ও লিচুর বাগান থাকায় তাতে প্রবল আপত্তি জানায় সেখানকার ফল চাষীরা। 

image


গত বছরের জুলাই মাসে এই নিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষও হয়। তাদের অভিযোগ, পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়ে জোর করে আম-লিচু বাগানের ওপর গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন বাংলাদেশে নিয়ে যাচ্ছে আদানি। 

তাদের দাবি, এলাকাটি জনবসতিপূর্ণ। তাছাড়া প্রচুর পরিমাণ আম, লিচুগাছ রয়েছে। ওই আম-লিচুর ফলনের ওপরই তারা নির্ভরশীল। কিন্তু ওই ফসলী জমির ওপর দিয়ে বিদ্যুতের তার গেলে ফলনের ওপর প্রভাব পড়বে।

এমন অবস্থায় গত জুলাই মাসেই হাইকোর্টের দ্বারস্থ হয় লুৎফর রহমান নামে এক ফল চাষী। সেই সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ মামলা শোনার পর আদানি গ্রুপের জমি কেনা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে রাজ্য সরকারের সহযোগিতায় আদানি গ্রুপ যেহেতু বিদ্যুতের খুঁটি পুঁতছে, তাই আদালত আদানির প্রকল্পের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকারকে।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসককে ফারাক্কা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতেও নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ, কৃষকদের জমির বিনিময়ে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। তিনিই ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করবেন।

এদিকে দীর্ঘ ছয় মাসে রাজ্য সরকারের নিরাপত্তায় আদনির সঞ্চালন লাইনের কাজ শেষ হলেও ক্ষতিপূরণ মেলেনি চাষীদের। চাষবাস হারিয়ে কার্যত বিপাকে পড়েছে তারা। এমন অবস্থায় আবারও আদানি গ্রুপ ও রাজ্য সরকারকে অভিযুক্ত করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফারাক্কার ক্ষতিগ্রস্ত ৩০ ফল চাষী ও এপিডিআর। যদিও জমি জটের অভিযোগ তুলে এর আগেও সরব হয়েছিল এপিডিআর। 


একাত্তর/এসি


ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসা এবং এর আশেপাশে শনিবার ভোরে রাশিয়ার চালানো বড় ধরনের হামলায় বিদ্যুৎ গ্রিডের মারাত্মক ক্ষতি হয়েছে।
আচমকা বিদ্যুৎবিভ্রাটে জেরবার স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা। অভাবনীয় এই ঘটনা থেকে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ঘাম ছুটে যাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষের। সোমবার ভোর থেকেই দেখা দিয়েছে ব্যাপক...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। গত মাসের শেষদিকে বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলো ভারতীয় প্রতিষ্ঠানটি।
ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ছয়টি সুইস ব্যাংক একাউন্টেরের ৩১ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর