বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়লো দেড় লাখ টাকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৪ পিএম

বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কোরবানির খরচ ছাড়া সর্বনিম্ন প্যাকেজ মূল্য ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ছিল ৫ লাখ ২২ হাজার টাকা। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পল্টনের হোটেল ভিক্টোরিতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে  (হাব) এর সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ করেছেন সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ্জ যাত্রীদের নিবন্ধন শুরু হবে।

হোসেন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যেতে মাথাপিছু খরচ পড়বে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। কোরবানির খরচ হাবের এই প্যাকেজের মধ্যে ধরা হয়নি। কোরবানি বাবদ অর্থ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি হজ প্যাকেজে বিমান ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২ লাখ ৪ হাজার ৪৪৪ টাকা। পরিবহন ভাড়া ৩৫ হাজার ১৬২ টাকা। খাওয়ার খরচ ৩৫ হাজার টাকার পাশাপাশি ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা দিতে হবে সার্ভিস চার্জ হিসেবে।

তসলিম বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে। হজ যাত্রীদেরকে নিজ উদ্যোগে পাসপোর্ট সংগ্রহ করতে হবে; পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত। সেই সঙ্গে কোভিড টিকার তিন ডোজ নেয়া থাকতে হবে।

আরও পড়ুন: বগুড়া-৬ আসনে জামানত হারালেন হিরো আলম

হোসেন তসলিম জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৬৮ জন।


একাত্তর/আরএ

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে। পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ আট হাজার ৯১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে কোরবানি হওয়া গবাদিপশুর সংখ্যা ছিলো ১ কোটি ৪১ হাজার ৮১২টি। আর ২০২২ সালে এ সংখ্যা ছিলো ৯৯ লাখ ৫০...
সৌদি সরকারের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক হজ চুক্তি হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সোমবার সকাল এগারোটার দিকে এই চুক্তি সই হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর