৮০ বছর পর আবার জার্মান ট্যাংকের মুখোমুখি আমরা: পুতিন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩ এএম

এটা অবিশ্বাস্য হলেও সত্য। আমাদের আবার জার্মান লেপার্ড ট্যাংক দ্বারা হুমকি দেওয়া হচ্ছে। ৮০ বছর পর রাশিয়া আবারও জার্মানির ট্যাংকের মুখোমুখি হচ্ছে বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার স্তালিনগ্রাদ যুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এমন কথা বলেন তিনি। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্তালিনগ্রাদ শহরে জার্মান নাৎসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন সোভিয়েত সেনারা। এটি স্তালিনগ্রাদ যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধে প্রায় ৯১ হাজার জার্মান সেনাকে আটক করেছিল সোভিয়েত বাহিনী। 

পুতিন বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটা অবিশ্বাস্য হলেও সত্য। জার্মানির লেপার্ড ট্যাংকের মাধ্যমে আবারও রাশিয়াকে হুমকি দেওয়া হচ্ছে।

ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই কিয়েভকে নানা সমরাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে পশ্চিমা মিত্র দেশগুলো। এরই মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিতে রাজি হয়েছে। বলা চলে জার্মানির কথা। ইউক্রেনের সামরিক বাহিনীকে নিজেদের তৈরি লেপার্ড ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন।

তিনি বলেন, ‘যারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারানোর আশা করছে, তারা হয়তো জানে না, রাশিয়ার সঙ্গে আধুনিক যুগের যুদ্ধ তাদের জন্য অনেক ভিন্ন হবে। আমরা আমাদের ট্যাংকগুলো তাদের সীমান্তে পাঠাচ্ছি না। তবে জবাব দেওয়ার জন্য আমাদের হাতে আরও উপায় আছে। আমরা শুধু সাঁজোয়া যুদ্ধাস্ত্রগুলো ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকব না। এটা সবার বোঝা উচিত।’

পুতিনের এই বক্তব্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। এটুকু বলেছেন, পশ্চিমা দেশগুলো যেহেতু একত্রিত হয়ে ইউক্রেনকে নতুন নতুন অস্ত্র দিচ্ছে, তাই এর জবাবে রাশিয়া নিজেদের শক্তিশালী অস্ত্রগুলোর সর্বোচ্চ কাজে লাগাবে।


একাত্তর/এআর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর