জার্মানিতে দুই শিশুকে হিঁচড়ে নিয়ে গেলো ট্রেন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬ এএম

জার্মানির পশ্চিমাঞ্চলের একটি শহরে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ও আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশু দুইটিকে ধাক্কা দেয়ার পর ট্রেনটি তাদের কয়েকশ' গজ হিঁচড়ে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ডয়চে ভেলে জানিয়েছে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে রেকলিংহাউজেন শহরে একটি মালবাহী ট্রেন ১০ ও ৯ বছর বয়সী ওই দুই শিশুকে ধাক্কা দেয়। 

পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্য কোনও শিশু আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত পাননি। 

ফায়ার ব্রিগেড জানিয়েছে, ৩৫ জন দমকলকর্মী এবং উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছিলেন। অন্ধকারে সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে পেতে তারা থার্মাল ইমেজিং ক্যামেরাসহ একটি ড্রোন ব্যবহার করেন।

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর এখন ববি

নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ৯ বছরের ছেলেটি বেঁচে থাকার জন্য লড়াই করছে।

রিউল বলেন, 'এখানে যা ঘটেছে তা স্রেফ ভয়ঙ্কর। পিতামাতারা এই দুর্ভাগ্য কাটিয়ে ওঠার শক্তি পাবেন সেই আশা করা ছাড়া আর কিছু করার নেই'।


একাত্তর/এসজে
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর