বেলুন ভূপাতিত করায় ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি চীনের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করা কথিত চীনা গোয়েন্দা বেলুনকে ভূপাতিত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। দেশটির এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। এই ঘটনার ‘উপযুক্ত জবাব’ দেয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে শি প্রশাসন।  

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার উপকূল ঘেঁষে উড়ে যাওয়ার সময় বেলুনটিকে সুপারসনিক মিসাইল দিয়ে আঘাত করা হয়। এজন্য অত্যাধুনিক জঙ্গি বিমান উড়ে যায় এবং বেলুনকে লক্ষ্য করে মিসাইলের সঙ্গে রকেটও ছোঁড়া হয়। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুন ভূপাতিত করার ঘটনায় নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বেইজিংয়ের মানবহীন বেসামরিক আকাশযানে (এয়ারশিপ) হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের বিরুদ্ধে তীব্র অসন্তোষ এবং নিন্দা জানায় চীন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘণ।  

চীন তার বৈধ অধিকার ও স্বার্থের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না এবং অবশ্যই এ ঘটনার উপযুক্ত জবাব দেবে বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে দেশটি।

এর আগে প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করে চীনা বেলুনটি। যেটিকে ‘গোয়েন্দা নজরদারি আকাশযান’ বলে উল্লেখ করেছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করে চীন জানায়, মন্টানার আকাশে উড়তে থাকা বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ করা এয়ারশিপ, বাতাসের কারণে এটি পথ হারিয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

এদিকে এই বেলুন মার্কিন আকাশসীমায় অনুপ্রবেশ করার পর চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি দেখা দিয়েছে। সন্দেহভাজন ‘গুপ্তচর বেলুন’ উড়ানোর প্রতিক্রিয়ায় শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর