সুইস ও অস্ট্রিয়ান আল্পসে তুষারধসে নিহত ১০

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ এএম

ইউরোপে অস্ট্রিয়ান ও সুইস আল্পসজুড়ে সপ্তাহান্তে বেশ কয়েকটি তুষারধসে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন এবং জার্মানির পর্যটকরা ছিলেন বলে জানা গেছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তুষারপাত এবং বাতাসের কারণে চার স্তরের তুষারপাতের সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ান কর্তৃপক্ষ। 

অস্ট্রিয়ান পুলিশ রোববার (৫ ফেব্রুয়ারি) পাঁচজনের মৃত্যুর কথা জানায়, যার মধ্যে রয়েছেন ৫৯ বছর বয়সী একজন ব্যক্তি যিনি টাইরলের পশ্চিমাঞ্চলে একটি স্কিয়িং করছিলেন। 

এছাড়াও তারা একজন স্কি গাইড ও ৬২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে। 

এর আগে শনিবার নিউজিল্যান্ডের এক তরুণ, এক চীনা নারী ও এক জার্মান ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তারা তুষারধসের সময় নির্ধারিত স্কি ট্রেইলের বাইরে গিয়ে স্কিয়িং করছিলেন বলে জানা গেছে। 

এদিকে, শনিবার সকালে সুইজারল্যান্ডের গ্রাবুয়েনডেনের দক্ষিণ-পূর্ব ক্যান্টনে অস্থিতিশীল তুষারের কারণে একজন ৫৬ বছর বয়সী মহিলা এবং ৫২ বছর বয়সী পুরুষও মারা গেছেন। সুইস পুলিশ জানিয়েছে, তাদের দলের তৃতীয় সদস্য অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক, নিহত ১৭

তুষারপাত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া উভয় দেশেই সাধারণ ঘটনা। অস্ট্রিয়ার এপিএ বার্তা সংস্থার মতে, শুধুমাত্র শনিবারই টাইরল অঞ্চলে ৩০টি তুষারপাতের খবর পাওয়া গেছে, যার মধ্যে ১১টিতে মানুষ হতাহত হয়েছেন।

অস্ট্রিয়ার লেভেল ফোর অ্যালার্ট লেভেল মানে 'খুব বড় তুষারপাতের সম্ভাবনা'- এটি অনভিজ্ঞ স্কিয়ারদের ওপেন স্কি রান এবং ট্রেইলে থাকার পরামর্শ দেয় এবং অভিজ্ঞ স্কিয়ারদের খুব খাড়া জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেয়।


একাত্তর/এসজে
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর