উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম

শিক্ষক মুখলেছুর রহমানের দেওয়া উপহারের গাড়িটি মঙ্গলবার হাতে পেয়েছেন হিরো আলম। উপহার পেয়ে গাড়িটি মানুষের অ্যাম্বুলেন্স হিসেবে দেয়ার ঘোষণা দেন তিনি। আয়োজন করে গাড়ির চাবি ও কাগজপত্র তার কাছে হস্তান্তর করেন ওই শিক্ষক। কিন্তু উপহারের সেই গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন হিরো আলম। এমনকি গাড়ি আনতে গিয়ে পথেই মামলা খেয়ে ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে।

জানা গেছে, ২০১৩ সালের ১৮ মার্চ সর্বশেষ গাড়িটির ট্যাক্স প্রদান করা হয়। একই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেসের মেয়াদোত্তীর্ণ হয়। তাই বর্তমানে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে সরকারি ফি দিতে হবে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। বিগত ১০ বছর ওই শিক্ষক গাড়িটি অবৈধভাবে ব্যবহার করছেন।

মুখলেছুর বলেন, বিগত পাঁচ বছর ধরে বৈধ কাগজ ছাড়াই গাড়িটি চালিয়েছি আমি। হিরো আলমও কাগজপত্র দেখে এবং সব কিছু জেনেই সেটি গ্রহণ করেছে। আর অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করলে তো ওই গাড়ির কোনো কাগজের প্রয়োজন নেই। কারণ দেশে এভাবে হাজার হাজার গাড়ি চলছে।

বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, গাড়ির লাইসেন্স যদি কেউ নিয়মিত নবায়ন না করেন, তা হলে কত টাকা দিয়ে নবায়ন করতে হবে সেটির ব্যাংক হিসাব দিতে হবে। ২০১৩ সালের পর যদি গাড়িটির মেয়াদোত্তীর্ণ হয় তা হলে বিপুল পরিমাণ টাকা বকেয়া দিতে হবে তাকে।


একাত্তর/এআর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর আদালতে গিয়ে তাকে ক্ষমা করে দিতে বলেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)।সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর