নওগাঁয় পুকুর থেকে আবারও প্রাচীন মূর্তি উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে পুকুর খননের সময় আরও একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। ৪৯ কেজি ওজনের মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী-নারায়ণের। পুলিশের ধারণা, মূর্তিটি কষ্টি পাথরের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ধামইরহাট উপজেলা উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রামের জাহেদুল ইসলাম হেলালের দখলে থাকা পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। 

এর আগে গত ৩০ জানুয়ারি ( সোমবার ) সন্ধ্যা সাতটার দিকে একই পুকুর থেকে প্রায় ৪৬ কেজি ওজনের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। 

image

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, কিছু দিন থেকে হেলাল তার দখলে থাকা মাঠে পুকুর সংস্কারের জন্য ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করেন। শুক্রবার রাত ৯টার দিকে মাটি খননকালে একটি পাথরের লক্ষ্মী-নারায়ণের মূর্তি দেখতে পান। পরে তিনি ধামইরহাট থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। মূর্তিটির দৈর্ঘ ৩৪ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। 

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের আক্রমণে কৃষক আহত

তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রাচীন এ মূর্তিটি কষ্টি পাথরের। আদালতের নির্দেশনা অনুযায়ী হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এর আগে উদ্ধার হওয়াসহ দুটি মূর্তি ধামইরহাট থানা হেফাজতে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর