মন্টানায় রহস্যময় 'রাডার অসঙ্গতি', কর্তৃপক্ষের কপালে ভাঁজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের কিছু অংশে শনিবার আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটি রহস্যময় ‘রাডার অসঙ্গতি’ তদন্ত করার জন্য একটি যুদ্ধ বিমানও পাঠানো হয়েছিল, কিন্তু যুদ্ধ বিমানটি আকাশে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। ফলে এ নিয়ে কপালে ভাঁজ পড়েছে মার্কিন কর্তৃপক্ষের।

রোববার (১২ ফেব্রুয়ারি) মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি'র। 

উত্তর আমেরিকার এয়ারোস্পেস ডিফেন্স কমান্ড এবং ইউএস নর্দার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আমেরিকার বিমান প্রতিরক্ষা বাহিনী 'রাডারের অসঙ্গতি' শনাক্ত করে এবং তদন্তের জন্য যুদ্ধ বিমান পাঠায়। কিন্তু রাডার সংকেতের সাথে সম্পর্কযুক্ত কোনো বস্তুকে চিহ্নিত করতে পারেনি তারা।

ফলে এ নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের অনেকেরই ইঙ্গিত চীনের দিকে। কিন্তু আকাশে অস্বাভাবিক কিছু খুঁজে না পাওয়ায় চীনের ওপর দায় চাপাতে পারছে না দেশটি।  

মার্কিন সমুদ্রসীমায় চীনা ‘নজরদারি’ বেলুন ভূপাতিত করার এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটলো।

আরও পড়ুন: মনোনয়ন পেয়ে একাত্তরকে যা বললেন সাহাবুদ্দিন চুপ্পু

মার্কিন-কানাডিয়ান যৌথ অভিযানে কানাডার ইউকন অঞ্চলে একটি বস্তুকে গুলি করে নামিয়ে আনার কয়েক ঘন্টা পরেই এক বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা ‘পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন।’

এর আগে স্থানীয় সময় রোববার উত্তর-পশ্চিম কানাডার আকাশসীমায় এফ-২২ যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি উড়ন্ত বস্তু ভূপাতিত করে যুক্তরাষ্ট্র।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বস্তুটি কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল। তবে ট্রুডোর বক্তব্যে বস্তুটি কী তা স্পষ্ট করা হয়নি। 


একাত্তর/আরবিএস 

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর