বিএনপি দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে: কাদের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম

আন্দোলনের নামে বিএনপি দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ইতিবাচক ধারায় না ফিরলে, তাদের পদযাত্রা মরণযাত্রায় পরিণত হবে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে নব্য রাজাকার। আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে।

কৃষিই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির প্রাণ। এই খাতে মেধাবীদের আগ্রহী করতে ১৯৭৩ সালের এই দিনে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষিবিদ ইনস্টিটিউশন। 

আলোচনা সভায় শান্তি সমাবেশের নামে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ শহরে আপনারা বাস করেন বলেন আমরা কোথায় বাধা দিয়েছি? সংঘাত শুরু করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলায় তারাই আগুনসন্ত্রাস শুরু করেছে।

তিনি প্রশ্ন রাখেন, আপনাদের সময় কি করেছেন একবার ভেবে দেখেছেন? আপনাদের আমলে আমরা কোথাও শান্তিতে সমাবেশ করতে পারিনি। আপনারা আমাদের মিটিং করতে দেননি। অনেক নেতাকর্মীকে রাজপথে পিটিয়ে আহত করেছেন। আজকে চোরের মায়ের বড় গলা।

বিএনপিকে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিবাচক ধারায় ফিরে আসুন, নেতিবাচক রাজনীতি পদযাত্রাকে মরণযাত্রায় নিয়ে যাবে। সিরাজগঞ্জে ১৮টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা।

অনুষ্ঠানে কৃষক লীগের বিভিন্ন শাখা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রশ্ন রাখেন গুলশান বনানীর কৃষক লীগ, সৌদি আরব শাখা, কমিটির কাজটা কি? এসব ভুঁইফোড় কমিটি বন্ধের নির্দেশ দেন তিনি। 

এসময় মঞ্চে উপস্থিত কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, এসব দোকান বন্ধ করতে হবে। ঢাকা সিটিতে কৃষক লীগের কী কাজ? ধানমন্ডি শাখা, গুনশাল শাখা কেন? তখন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র জানান, বিদেশের শাখাগুলো বন্ধ করা হয়েছে।

কৃষক লীগ নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের কাজের ক্ষেত্র কৃষকদের নিয়ে। কৃষক সমাবেশ দিয়ে আমাকে দাওয়াত দেন, আমি যাব। ঢাকায় মিটিং ডেকে ছাত্র-ছাত্রীদের এনে লাভ নেই। কৃষক লীগ সভাপতির উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে দ্বায়িত্ব দিয়েছিলাম দক্ষতা, যোগ্যতা দেখে। শুরুটা ভালোই করেছিলেন, এখন ছেদ পড়েছে।

কৃষক আন্দোলনের ইতিহাস টেনে তিনি বলেন, বহরমপুর-মুর্শিদাবাদে কৃষকরাই মঙ্গল পান্ডের নেতৃত্বে, দেবী চৌধুরানীর নেতৃত্বে, তিতুমীরের বাঁশের কেল্লা, সাঁওতাল বিদ্রোহে কৃষকেরাই আন্দোলনের সূচনা করেছিলেন। মাস্টার দ্যা সূর্যসেন, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছেন। খণ্ড খণ্ড বিদ্রোহে আমরা বিজয়ী হতে পারিনি, অখণ্ড এই বিপ্লব সফল হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে কৃষকদের আন্দোলনে।

আরও পড়ুন: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মাঝেও বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়কে খুঁজে পাওয়া যায় না বলে সভায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কৃষি না বাঁচলে, বাংলাদেশ বাঁচবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,  বাংলাদেশকে বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে হবে। কৃষিকে যান্ত্রিকীকরণ, আধুনিকীকরণ করতে হবে। বিশ্বব্যাংকের এমডিও বলে গেছেন বাংলাদেশের কৃষি উন্নয়নের কথা।

কৃষিবিদ ইনিস্টিউটের সভাপতি শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।


একাত্তর/আরবিএস  

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর