নিকি হ্যালির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯ পিএম

দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। খবর: রয়টার্স। 

ওই ভিডিও বার্তায় জাতিসংঘের সাবেক মার্কিন দূত এবং দক্ষিণ ক্যারোলিনার দুই মেয়াদের গভর্নর নিকি হ্যালি বলেন, ‘আমি নিকি হ্যালি। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। দলের কাছে এ বিষয়ে একটি ইমেইলও পাঠিয়েছি।’

নিকি হ্যালি আরও বলেন, ‘নতুন প্রজন্মের জন্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটিই সেরা সময়। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা এবং আমাদের দেশ, আমাদের গর্ব এবং আমাদের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করার এটাই সেরা সময়।’ 

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘চীন ও রাশিয়া দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের মাড়িয়ে এগিয়ে যেতে চায়। তারা আমাদের ধমকিয়ে, লাথি মেরে দমন করতে চায়। কিন্তু সবার জানা উচিত। আমি কারও হুশিয়ারি মেনে নেব না। পাল্টা জবাব দিয়ে সামনে এগিয়ে যাওয়া আমার কাজ। কারণ আপনি যখন কারও হুমকিতে ভয় পাবেন তখনই অন্যরা আপনাকে চেপে ধরবে। ভয় পেলে আপনাকে বেশি বেশি ক্ষতি করতে থাকবে।’ 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি বক্তৃতায় তার প্রচারের পরিকল্পনাগুলি তুলে ধরবেন বলেও এ ভিডিও বার্তায় জানানো হয়েছে। 

আরও পড়ুন: এয়ারবাস থেকে ২৫০ বিমান কিনবে এয়ার ইন্ডিয়া

উল্লেখ্য, নিকি হ্যালি দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর যিনি জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। হ্যালির এর ঘোষণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈরিতা সৃষ্টি হতে পারে। কারণ গত নভেম্বরে ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন দক্ষিণ ক্যারোলিনার এই ৫১ বছর বয়সী সাবেক গভর্নর। আগামী সপ্তাহ এবং মাসগুলিতে তাদের মধ্যেকার লড়াই জমে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।


একাত্তর/জো

প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
আমেরিকার নিউজার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমলা দেবী হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। একই সাথে তিনি প্রথম আফ্রিকান আমেরিকান এবং প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। আর এই ক্যাটাগরিতে প্রথম প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রে নারী ভোটারদের মধ্যে কমলার জনপ্রিয়তা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধের মনোভাবে তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে নারীদের মাঝে। দেশটিতে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর