তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়ালো

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৯ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর থামছেই না লাশের স্রোত। এ পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

জাতিসংঘ এবং সিরিয়ার সরকার অনুসারে তুর্কি কর্তৃপক্ষ বলছে দেশটিতে ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে এবং পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে সিরিয়ায়। 

এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তুরস্কের ভূমিকম্পকে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করেছে।

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে আট হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

অপরদিকে জাতিসংঘের অনুমান, ভূমিকম্পের পর সিরিয়ায় প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন মানুষ গৃহহীন হতে পারে। দেশ দুটিতে এই মুহূর্তে জরুরিভাবে খাবার প্রয়োজন প্রায় ৯ লাখ মানুষের। 

এদিকে এক খবরে জানা গেছে, ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তাদের উদ্ধার করা হয়।

ভূমিকম্পে বিধ্বস্ত দেশ দুটিতে উদ্ধার তৎপরতা প্রায় শেষের দিকে চলে এসেছে। যদিও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনের বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবুও বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন বিভিন্ন দেশের উদ্ধারকারী টিমের সদস্যরা। একজন উদ্ধারকারী জানিয়েছেন, ধ্বংসস্তূপে আরও কিছু মানুষ বেঁচে থাকতে পারে।

আঙ্কারায় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা শুধু আমাদের দেশেই নয়, মানবতার ইতিহাসেও সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছি।

গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়ে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে।


একাত্তর/এসি


উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর