ফিলিস্তিনে আরও সাত হাজার বাড়ি নির্মাণ করবে ইসরাইল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৫ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও সাত হাজার অবৈধ বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা।

হিব্রু-ভাষার গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার এ খবর জানিয়েছে। এতে অনুমোদন দেয়া বাড়ির সঠিক সংখ্যা ৭,০৩২টি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

ইরানের পার্সটুডে বলছে, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। তখন থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি এই ভূখণ্ডে অন্তত ২৫০টি অবৈধ ইহুদি উপশহর নির্মাণ করেছে তেল আবিব যাতে হাজার হাজার ইউনিট রয়েছে।

জানা গেছে, নতুন করে অনুমোদন পাওয়া এক হাজার একশ' বাড়ি নির্মাণ করা হবে দক্ষিণ-মধ্য পশ্চিম তীরের মালে অ্যাডুমিম বসতিতে, পাঁচশ' নির্মাণ করা হবে পশ্চিম তীরের পশ্চিম প্রান্তে গিভাত জেভ বসতিতে এবং পশ্চিম তীরের উত্তর প্রান্তে অবস্থিত কেডুমিম বসতিতে আরও চারশ' ইউনিট নির্মাণ করবে ইসরাইল। 

আরও পড়ুন: শিক্ষাঙ্গনে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না

এর আগে গত ডিসেম্বরের শেষদিকে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী পদে ফিরে আসার পর থেকে তেল আবিব অবৈধ ইহুদি বসতি নির্মাণের তৎপরতা জোরদার করেছে।

১৯৪৮ সালের আগে বিশ্বে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। কিন্তু একই বছর ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরাইল। এরপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে দেশটি।  


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর