একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৫ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার ও পাশের এলাকাগুলোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপি জানিয়েছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা থেকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা বন্ধ থাকবে।   

এসময় নগরবাসীকে ঘোষিত সময়ে সংশ্লিষ্ট এলাকা ও সড়কের বদলে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। 

সেসব ক্রসিং বন্ধ থাকবে সেগুলো হলো– শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিং এবং চাঁনখারপুল ক্রসিং।

এদিকে প্রবেশ নিষেধ করা হয়েছে বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে।

ডিএমপি জানিয়েছে, পায়ে হেঁটে চলাচল করা যাবে পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে।

আরও পড়ুন: একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি

যেসব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে সেগুলো হলো- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা সাধারণ ব্যক্তিদের গাড়ি নীলক্ষেত-পলাশী ক্রসিংয়ে, ভিআইপিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে আর আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি মোকাররম ভবন মাঠে রাখতে পারবেন। 


একাত্তর/এসি


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর