রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ১০ জুন ২০২১, ০৫:০০ পিএম

রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও তিন থেকে চারজন পালিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টায় আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে করিম জুট মিল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে স্লুইজ গিয়ার চাকু, লোহার চাকু, স্টিলের চাকু ও রড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডেমরার বড়-ভাঙ্গা এলাকায় বসবাসরত কুমিল্লার দাউদকান্দি থানার মিনারদা গ্রামের মো. মহসিনের ছেলে মো. আল আমিন (২১), ডেমরার আমতলা এলাকার মো. বিল্লালের ছেলে মো. রনি (২০), ডেমরার আদর্শ রোড এলাকায় বসবাসরত ফরিদপুরের সালথা থানার মীরকান্দি এলাকার সালাহউদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (২৭), ডেমরার আমতলায় বসবাসরত কিশোরগঞ্জের কাঠিবাঠি থানার বততা গ্রামের মো. সেলিমের ছেলে মো. আনোয়ার (১৯) ও ডেমরার বড়-ভাঙ্গা এলাকায় বসবাসরত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নুরেরটেক গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ইসরাফিল ওরফে তুষার (২৩)।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, নতুন মৃত্যু ৪০

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার রাত পুলিশ বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা করেছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা ডেমরা থানা এলাকায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, ছিনতাই, চুরি,ডাকাতিসহ নানান অপকর্ম করে আসছিলো। তাদের নামে ডেমরা থানায় একাধিক মামলা রয়েছে।


একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর