দেশ এখন নির্যাতন-নিপীড়নের মহাক্ষেত্র : ফখরুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ পিএম

দেশকে এখন নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায়। দেশকে এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য চলছে। মহান শহীদ দিবসেও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, বিএনপি নেতাকর্মীদের ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে আওয়ামী কর্মীরা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসীদের এমন বর্বরোচিত ও অমানুষিক হামলা-নির্যাতন প্রতিহিংসাপরায়ন রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ। তাদের এমন কর্মকাণ্ডে প্রমাণ হয় বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

এ সময় মহান শহীদ দিবসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।


একাত্তর/এআর


দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর