সন্ত্রাসী হামলায় পরিবহন ব্যবসায়ীর মৃত্যুতে মহাসড়ক অবরোধ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

সাভারে সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী শাহাবুদ্দিনের মৃত্যুতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাবুদ্দিন। এরপর বিকেল পাঁচটার দিকে একেএস গার্মেন্টসের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

এদিকে, সাভারের হেমায়েতপুর এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত শাহাবুদ্দিনের স্ত্রী। 

ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম ফয়সাল (২৮), তার বাবা কিয়াম উদ্দিন (৬০), শহিদুল্লাহ (৩০) ও জাহাঙ্গীর হোসেনের (৩৫) সাথে তার বিরোধ চলছিলো। এর আগেও অভিযুক্তরা হয়রানির উদ্দেশ্যে শাহাবুদ্দিনের নামে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

এতে ক্ষিপ্ত হয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) হেমায়েতপুর পিকআপ স্ট্যান্ডের সামনের রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে বিবাদীরা শাহাবুদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মোসলেম উদ্দিন মুসা এবং মো. শাহিনের ওপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

এ ব্যাপারে সাভারের হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর