নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০২ পিএম

রাজবাড়ীর পাংশায় মুদি দোকানের মেঝে ভেঙ্গে বালিচাপা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যশাই ইউনিয়নের খলিল মোড়ের মাসুদ মিয়ার মুদি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত কিশোর কাজল মিয়া (১৬) উপজেলার যশাই ইউনিয়নের চরগোপিনাথপুর গ্রামের কৃষক মো. মনিরুল ইসলাম মিয়ার ছেলে। 

নিহত কাজল মিয়ার বাবা মনিরুল মিয়া জানান, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ মোল্লা বাড়ী থেকে কাজলকে ডেকে নিয়ে যায়। পরে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞাসা করলে রাত ১১টার দিকে কাজল বাড়িতে ফিরে গেছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, পরবর্তীতে গত ২১ ফেব্রুয়ারি মাসুদের দোকানঘরের নিচে একটি কোদাল, মাটি, কিছু আসবাবপত্র ও কাজলের কাপড় পাওয়া যায়। 

পরে সকালে পাংশা থানায় অভিযোগ করতে গেলে বাড়ি থেকে একজন ফোন করে জানায় যে মাসুদের দোকানঘরের নিচ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেখানে মাছি উড়ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের মেঝে ভেঙে দেখতে পান মরদেহ বালিচাপা দেয়া আছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় মরদেহটি ওই দোকানঘরের নিচে আটকা পড়ে আছে। পরে দোকানের ফ্লোর ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর