ইউক্রেনকে আরও দুইশ' কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ পিএম

ইউক্রেনে আরও দুই বিলিয়ন বা দুইশ' কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীর একদিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র আজ ইউক্রেনের জন্য আরও দুইশ' কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।

তবে এ প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সুলিভান বলেন, ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছেন। এই সপ্তাহে কিয়েভে আকস্মিক সফরে সুলিভান প্রেসিডেন্ট বাইডেনের সাথে ছিলেন।

আরও পড়ুন: বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার: ওবায়দুল কাদের

তিনি উল্লেখ করেন যে, কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেওয়ার কথা বলেন। এসব অস্ত্রের মধ্যে আরও কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে।

এদিকে আবারও এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিরতাকে উসকে দিচ্ছে এবং সেই সাথে বিশ্ব জুড়ে উত্তেজনা এবং বিভেদ সৃষ্টি করছে।


একাত্তর/আরবিএস 

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর