খাদ্য মজুদ অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারী গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশে ১০ লাখ টন চাহিদার বিপরীতে ২১ লাখ টনের অধিক মজুত আছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরে বিভিন্ন ওএমএস বিক্রিয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪-১৫ হাজার মেট্রিকটন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচীও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোন খাদ্য সংকট হবে না।

ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্যে মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা না করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের সামরিক কর্মকর্তারা

এ সময় স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপ-পরিচালক উত্তম কুমার রায়, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা জিএম পাটোয়ারি, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোজার মাস উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর