গাজা-মিসর সীমান্তেরও নিয়ন্ত্রণ চায় ইসরাইল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

অবরুদ্ধ গাজা ও মিসরের সীমান্তের নিয়ন্ত্রণ ইসরাইলের কাছে থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরাইলের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার গাজায় ইসরাইলি আগ্রাসনের ১৩তম সপ্তাহে প্রবেশ করার পর নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে এ কথা বললেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, অবরুদ্ধ গাজার বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ কয়েকমাস স্থায়ী হবে। ওই সংবাদ সম্মেলনে হামাসকে নির্মূল করতে এবং ফিলিস্তিনে ইসরাইলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি জানিয়েছেন নেতানিয়াহু।

তিনি বলেন, ফিলাডেলফি করিডোর বা আরও সঠিকভাবে বলতে গেলে, গাজার দক্ষিণ স্টপেজ পয়েন্ট অবশ্যই আমাদের হাতে থাকতে হবে। এটা বন্ধ করা আবশ্যক।  এটা স্পষ্ট যে অন্য কোনো ব্যবস্থায় গাজার নিরস্ত্রীকরণ নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, তারা গাজায় হামাসকে ধ্বংস করতে চায় এবং এই অঞ্চলটিকে নিরস্ত্রীকরণ করতে চায়।

চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এখন চরমে। আমরা সব ফ্রন্টে লড়াই করছি। বিজয় অর্জনের জন্য সময় লাগবে।

আল-বুরেজ, নুসেইরাত, মাগাজি এবং খান ইউনিসে তীব্র যুদ্ধ চলছে এবং লাগাতার বিমান হামলার মধ্যে আহত ফিলিস্তিনিদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় বোমা হামলায় ১৬৫ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ২১ হাজার ৬৭২ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এ অভিযানে ২৩ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরাইলের ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৭২ জন সেনা রয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট অভূতপূর্ব আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫০ জনে পৌঁছেছে। রোববারের মধ্যে দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর