মিসরের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের পথে ইইউ

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:১৪ পিএম

মিসরের জন্য ৮ বিলিয়ন ডলার (৭.৪ বিলিয়ন ইউরো) অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে ব্লকটি।

ভূমধ্যসাগর দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাড়ি জমানো বন্ধ করার উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইইউ। এমন পদক্ষেপের সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কায়রো সফরে ইইউ’র একটি প্রতিনিধি দল মিসরের সঙ্গে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করার ঘোষণা দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় আগামী তিন বছর সংকটে থাকা মিসরীয় অর্থনীতির জন্য অনুদান, ঋণ ও বিভিন্ন খাতে অর্থায়নও করা হবে।

প্রস্তাবিত অর্থায়নের মধ্যে ৫ বিলিয়ন ইউরো থাকবে ঋণ ও ১.৮ বিলিয়ন ইউরো হবে বিনিয়োগ। আরও ৬০০ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে প্রধান করা হবে। যার মধ্যে থাকবে অভিবাসী ইস্যু ব্যবস্থাপনার জন্য ২০০ মিলিয়ন ইউরো।

মিসরের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা নিয়ে ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। দেশটির অস্থিতিশীলতার কারণে ইউরোপে অভিবাসীদের সংখ্যা বাড়ছে। দেশটিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অনেক মিসরীয় দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

কূটনীতিকরা বলছেন, গাজায় যুদ্ধের কারণে মিসরের কৌশলগত গুরুত্ব উঠে এসেছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে কাতারের সঙ্গে দেশটিও মধ্যস্থতা করছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের সরবরাহ বাড়িয়েছে। একই সঙ্গে প্রতিবেশী সুদানের সঙ্গে দেশটির সংঘাতের কারণে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতির ঘটনা সৃষ্টি করেছে।

রোববার মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। তিনি ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলটিতে ছিলেন ইতালি, গ্রিস, অস্ট্রিয়া ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট।

 

একাত্তর/জো
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর