নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে উত্তর কোরিয়া

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০২:২৪ পিএম

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়া মার্চ কিংবা এপ্রিল মাসে নতুনভাবে তৈরি করা কঠিন জ্বালানির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মত নিক্ষেপ করতে পারে।

দেশটির জাতীয় গোয়েন্দা সেবা দপ্তর মঙ্গলবার এক বৈঠকে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ সম্পর্কে সংসদের গোয়েন্দা সংক্রান্ত কমিটিকে জানায়। খবর এনএইচকে'র। 

বৈঠকে যোগ দেয়া আইন প্রণেতারা বলেছেন, মার্চ এবং এপ্রিল মাসে উত্তর কোরিয়া পরমাণু বাহিনীকে যুক্ত করে বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করবে বলে ধারণা করা হচ্ছে। 

তাদের শঙ্কা, মহড়ায় সম্ভবত নতুন একটি কঠিন জ্বালানির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আগের তরল জ্বালানির তুলনায় কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়িয়ে দেয়।

অন্যদিকে উত্তর কোরিয়া এপ্রিল মাসে দেশটির নেতা কিম জং উনের নির্দেশে একটি সামরিক নজরদারী উপগ্রহও উৎক্ষেপণ করবে বলে গুঞ্জন উঠেছে। 

image

আরও পড়ুন: ভবনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু

এর আগে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্রতিহত কিংবা গুলি করে ভূপাতিতের প্রচেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া। মঙ্গলবার (৭ মার্চ) এক বিবৃতিতে উ. কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ভূপাতিত করার পরিকল্পনা করছে। 


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর