তুরস্কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারীদের বিক্ষোভ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৩:০১ পিএম

তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার নারী। তারা প্রতিবাদ সমাবেশে নাম দিয়েছে ‘নারীবাদী নাইট মার্চ’।

বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সমাবেশে অংশ নেয়া নারীরা শহরের কেন্দ্রস্থলে তাকসিম স্কোয়ারে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে তাকসিম স্কোয়ারে পৌঁছাতে বাধা দিলেও, মিছিলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি পুলিশ। মিছিল চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।

যদিও পরে তারা তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ব্যবহার করে। মিছিল থেকে বেশ কয়েক জনকে আটকও করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির নারীবাদীরা।

image


আন্তর্জাতিক নারী দিবস অন্যভাবে উদযাপন হচ্ছে তুরস্কে। দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি দিবসটি ঘিরে একটি প্রতিবেদন ছেপেছে।

আরও পড়ুন: আবারও বিচ্ছিন্ন জাপোরিঝিয়ার সংযোগ, রুশ হামলায় ছয় জন নিহত

এতে বলা হয়, ২০২১ সাল থেকে তুরস্কে ৬০০ জনের বেশি নারী পুরুষদের হাতে নিহত হয়েছে। যার বেশিরভাগেরই সুবিচার পাওয়া যায়নি বলে দাবি দেশটির নারী নেতাদের।


একাত্তর/আরএ

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর