জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত ছয়

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৫:০৯ পিএম

জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, যিহোবার সাক্ষী মিটিং হলে এ হামলার ঘটনা ঘটে। বিবিসির খবর।

শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কের পাশের গির্জায় বন্দুক হামলার এ ঘটনায় আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে কতজন হামলা চালিয়েছে সেটি এখনো অস্পষ্ট।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে তারা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছে এবং ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিল। তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।

পুলিশ মুখপাত্র হোলগার ভেহরেন বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ভবনটিতে গুলি চালানো হয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় তারা। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের দেখতে পান পুলিশ সদস্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট হওয়া যায়নি।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর