হাইপারসনিক ‘কিনঝাল’ ঠেকাতে অক্ষম ইউক্রেন

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৭:২৯ পিএম

ইউক্রেনজুড়ে আবারও আগ্রাসী ভূমিকায় রাশিয়া। পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নেয়ার পরদিন থেকেই ইউক্রেনজুড়ে বেপরোয়া মিসাইল হামলা শুরু করেছে মস্কো। এসব হামলা হাইপারসনিক কিনঝাল মিসাইল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ। 

সেই সঙ্গে জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ান কিনঝাল হাইপারসনিক মিসাইল গুলি করে নামাতে অক্ষম। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডের মুখপাত্র ইউরি ইগনাট বলেন, সুপারসনিক মিসাইলের বিরুদ্ধে তাদের লড়াই করার সামর্থ্য নেই।

বৃহস্পতিবার ইউক্রেনের রাদা টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ওসব মিসাইল একটি ব্যালিস্টিক ফ্লাইট পথ অনুসরণ করে এবং তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষমতা নেই। সে ধরনের কোনো ব্যাটারি আমাদের সংগ্রহে নেই।

ইউক্রেনের এই সেনা কমান্ডার রাশিয়ার মিসাইল ঠেকাতে আমেরিকান প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পেতে আগ্রহ দেখিয়ে বলেন, এগুলোও কোনো সমাধান নয়। কারণ এই সিস্টেমগুলোর বেশ বড় সংখ্যায় দরকার। যা এই মুহূর্তে আমেরিকার পক্ষে সম্ভব হবে না। 

এর আগে কিয়েভ জানায়, বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণের এবং তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থানগুলোর ক্ষতি হয়েছে। আর মস্কো সরাসরি বলেছে, পাল্টা জবাব হিসাবেই ইউক্রেনজুড়ে মিসাইল হামলা করা হয়েছে। সামনে আরও জবাব দেয়া হবে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়ান বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে কিয়েভের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসাবে ইউক্রেনের অবকাঠামো স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এসব হামলায় কিনঝাল হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে।

image


কিনঝাল হল হাইপারসনিক অ্যারো-ব্যালিস্টিক মিসাইলসহ রাশিয়ার অত্যাধুনিক বিমানবাহিত সিস্টেম। রাশিয়ান মিগ- থার্টি ওয়ান যুদ্ধবিমানগুলোকে কিনঝাল হাইপারসনিক মিসাইলের বাহক হিসাবে বেছে নেয়া হয়, যেগুলো রাডারে ধরা পড়ে না। 

আরও পড়ুন: খেতে না দিয়ে শতাধিক কুকুর মেরে ফেললেন এক বৃদ্ধ

এসব ফাইটার উচ্চ গতি সম্পন্ন এবং স্থল ও নৌ লক্ষ্যবস্তুকে নিখুঁত হামলার জন্য ডিজাইন করা হয়েছে। আর কিনঝাল হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়তে পারে এবং দুই হাজার কিলোমিটারেরও বেশি পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

মিসাইলটি পুরো উড্ডয়ন পথ ধরে যে কোনো সময় দিক পরিবর্তনে সক্ষম এবং যে কোনো বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটি ৫০০ কেজি ওজনের প্রচলিত এবং পারমাণবিক উভয় ওয়ারহেড দিয়ে সজ্জিত হতে পারে। 


একাত্তর/এসি

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর