চার লাখ টাকার বিনিময়ে অটোরিকশা চালক খুন, গ্রেপ্তার আট

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৩:৩১ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশা চালক আব্দুল হাকিমকে (৩৫) গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে চার লাখ টাকার চুক্তিতে আব্দুল হাকিমকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার (১৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এক প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম চরমটুয়া গ্রামের মো.মহিন (২৭), পশ্চিম মাইজচরা গ্রামের রেজিয়াগো বাড়ির মো.কামাল ওরফে কামাল ডাকাত (৩৮), হারুন মোল্লা বাড়ির মো.আজাদ হোসেন (৩২), পশ্চিম চরমটুয়া গ্রামের রিপু মিয়া (২১), আক্কাস সওদাগর বাড়ির জাহিদ হাসান (২৮), পশ্চিম চরমটুয়া গ্রামের সোহেল হোসেন ওরফে শাকিল (২৪), একই গ্রামের দোকান বাড়ির মমিন উল্যাহ (৩৭) ও পাটোয়ারী বাড়ির নূর আলম মিস্ত্রি (৫৫)।  

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানান, ঘটনার মূল পরিকল্পনাকারীর সাথে অটোরিকশা চালক আব্দুল হাকিমের সাথে পূর্ব শক্রতা ছিল। একে অপরের বিরুদ্ধে তাদের পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। পূর্ব শক্রতার প্রতিশোধ নেওয়ার জন্য আব্দুল হাকিমকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে অর্থের লোভ দেখিয়ে আব্দুল হাকিমের অটোরিকশার মালিক মহিমকে ব্যবহার করা হয়। 

ঘটনার দিন গত ২৬ ফেব্রুয়ারি মহিম তার বাড়িতে কামাল, রিপু, মোমেন, নূর আলমসহ আরও কয়েকজনকে নিয়ে অবস্থান করে। মহিম আব্দুল হাকিমকে অটোরিকশা রাখার কথা বলে কৌশলে বাড়িতে ডেকে নেয়।

এরপর অটোরিকশা জমা দেওয়ার সময় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও আরও ৪-৫ জন মিলে হাকিমের মুখ বেঁধে ফেলে। এরপর তাকে পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ রাস্তার পূর্ব পাশে ইদ্রিস মিয়ার বাড়ির পিছনের ডগির ভিতরে নিয়ে হাত-পা বেঁধে ও গলাকেটে হত্যা করে তারা। 

গ্রেপ্তার রিপু ও অপর একজন মরদেহ  গোপন করার জন্য শাবল, কোদাল ও বস্তা নিয়ে যায়। একপর্যায়ে সকল আসামিরা মিলে মৃত্যু নিশ্চিতের পর নিহতের মরদেহ বস্তার ভিতর ঢুকিয়ে মাটিচাপা দেয়।

আরও পড়ুন: হরিণের মাংস কিনতে গিয়ে আটক দুই, পালালো দুই পাচারকারী

পুলিশ সুপার আরও জানান, তদন্তকালে আসামি সোহেলের ভাষ্যমতে আসামি রিপুর বাড়ি থেকে শাবল ও কোদাল উদ্ধার করা হয়। মামলার মূল পরিকল্পনাকারী হত্যাকাণ্ড সংগঠনের জন্য আসামি মহিনের সাথে চার লাখ টাকার চুক্তি করেছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেছে তারা।  

এছাড়া তিনি জানান, আসামি রিপু ও সোহেল ওরফে শাকিল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গত শনিবার ও রোববার বিকেলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষ হলে আদালত তাদের কারাগারে পাঠায়। 


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর