মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ২২০

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

ঘূর্ণিঝড় ফ্রেডিতে বিধ্বস্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। এছাড়া অন্তত ৫৮৪ জন আহত এবং ৩৭ জন নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বেঁচে যাওয়া মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাই তাদের প্রিয়জনকে খুঁজছেন। গত সোমবার (১৩ মার্চ) দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। 

প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও তা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যদিও ঝড়টি দুর্বল হয়ে পড়েছে, তবুও এটি দক্ষিণে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে আনছে। যার কারণে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা জানান, পরিস্থিতি আরও খারাপ হয়েছে দক্ষিণ মালাউইতে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোন নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। এটা খারাপের দিকে যাচ্ছে। 

এ ছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে বলে জানান তিনি। মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার (১২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফ্রেডির ১০টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার স্কুলগুলো বুধবার (১৫ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে।


একাত্তর/এসজে

ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর